আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দেওয়া দাবি সহ ৮ দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ঘোষণা দেন তারা বুধবার সকাল ১০ টায় সমবেত হবে।
আন্দোলনরত একজন শিক্ষার্থী প্রায় রাত সাড়ে ১০ টার দিকে গণমাধ্যমকে জানান কালকে (বুধবার) আমাদের যে সকল দাবিগুলো ছিল সেগুলোতে কিছু পরিবর্তন আসবে। আমরা কাল ১০ টার সময় ক্যাম্পাসে জমায়েত হবো। আজকে আমরা আপাতত সকল তালা খুলে দিচ্ছি। ভিসি স্যার ইজ ফ্রী টু গো।
আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে প্রায় চার ঘণ্টা বুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সাইফুল ইসলামকে তাঁর কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছিল।
ভিসি সাইফুল ইসলাম রাত ১১ টার দিকে তাঁর কার্যালয় থেকে বের হওয়ার সময় বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।
তিনি বলেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আবরার হত্যার সুষ্ঠু বিচারের জন্য সহযোগিতা করবে।