বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

স্ত্রীকে মাথার চুল ন্যাড়া করে দিল পাষণ্ড স্বামী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস  নওগাঁ : নওগাঁর সাপাহারে পারিবারিক কলহের জেরে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে মাথার চুল ন্যাড়া করে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে ঈদের দিন সোমবার রাতে উপজেলার হাপানিয়া (দক্ষিণ বেলডাঙ্গা) গ্রামে।এলাকাবাসী ও ঘটনার ভিকটিমের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, প্রায় দেড় বছর পূর্বে তাদের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ বিবাদ চলে আসছিল তারই জেরে উক্ত গ্রামের জাহান আলীর ছেলে আব্দুর রফিক ওই রাতে তার স্ত্রী জেসমিনকে অসামাজিক কাজ করে অর্থ উপার্জন করতে বলে।

এতে তার স্ত্রী রাজি না হওয়ায় অমানুষিক নির্যাতন নেমে আসে তার ওপর।প্রথমে তিনি তার স্ত্রীর মাথার চুল ধরে মাটিতে ফেলে দেয় এবং কাচি দিয়ে তার সমস্ত মাথার চুল কেটে ফেলে।

এর পর চলে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে পাষণ্ড স্বামী ও জেসমিনের শাশুড়ি রাজিয়া বিবি গৃহবধূ জেসমিনের গোপনাঙ্গে মরিচের গুঁড়ো প্রবেশ করিয়ে দেয়। 

এসময় সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকলে রফিক তার মুখে কাপড় গুঁজে দিয়ে মুখ বন্ধ করে দেয়। সমস্ত রাত এবং পরের দিন তাকে বাড়ি থেকে বের হতে না দিয়ে বাসায় গৃহবন্দি করে রাখে।

সোমবার সকালে সুযোগ বুঝে জেসমিন বাড়ি হতে বেরিয়ে এলে চতুর স্বামী ও তার মা রাজিয়া বিবি বাড়ি হতে পালিয়ে আত্মগোপন করে।
খবর পেয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নরপিশাচ রফিক ও তার মাকে না পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বর্তমানে রফিকের স্ত্রী জেসমিন আরা সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাইয়ের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে।
বর্তমানে তার কোনো অভিভাবক না থাকায় থানায় কোনো মামলা দায়ের হয়নি তবে আগামীকাল বুধবার তার বাবা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হতে সাপাহারে এলে থানায় মামলা দায়ের করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com