রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

ঘিওরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৫৩ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধু গণধর্ষণের ঘটনায় মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, বরটিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের ছলিম মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২০), সাজাহান মিয়ার ছেলে রাবিক হোসেন (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধুর স্বামীর বাড়ি বরটিয়া ইউয়িনের মৌহালী গ্রামে।

ঈদের আগের দিন তিনি পার্শ্ববর্তী কর্জনা গ্রামে বাবার বাড়িতে আসেন। রবিবার সকালে বাবার বাড়ি থেকে ওই নারী মোবাইল রিচার্জ করতে পার্শ্ববর্তী বরটিয়া বাজারে ফ্লেক্সিলোডের দোকানে যান।

সেখানে তার চাচাতো দেবর ওয়াসিম ওই নারীকে কথা বলার জন্য বাজারের পাশের একটি নির্জন ভিটায় নিয়ে যায়। পরে ওয়াসিম ও তার ৭/৮ জন সহযোগী ওই নারীকে গণধর্ষণ করে।

তিনি আরো জানান, রবিবার রাতে গৃহবধুর মা বাদী হয়ে ওয়াসিমসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ সোমবার সকালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com