রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

আগামী শুক্রবার থেকে চলবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : পশ্চিমাঞ্চল রেলওয়ে উদ্যেগে আগামী শুক্রবার রাজশাহী থেকে চলবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। কম খরচে আম পরিবহনের জন্য এ ট্রেন।  

রাজশাহী থেকে আম পরিবহনের জন্য কেজি প্রতি খরচ পড়বে মাত্র এক টাকা ১৭ পয়সা। প্রতিদিন বিকেল ৪ টা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী হয়ে ট্রেনটি ঢাকায় যাবে।

পশ্চিমাঞ্চল রেলের চীফ  কর্মাসিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঞা বলেন, গত ১৮ মে থেকে পার্শেল ভাড়া ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। যাতে ব্যবসায়ী ও আমচাষীরা স্বল্প খরচে আম পরিবহন করতে পারে। শুধু আম না, শাকসবজিসহ অন্যান্য ফলমূলও পরিবহন করতে পারবে ব্যবসায়ী ও চাষীরা।

প্রতিদিন একটি মালবাহী ট্রেনের ৬ টি ওয়াগনে ২৭০ মেট্রিক টন পণ্য পরিবহন করা যাবে।

একেকজন ব্যবসায়ী ও চাষী তাদের ইচ্ছেমতো পণ্য পরিবহন করতে পারবেন। এইজন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে খরচ পড়বে কেজিপ্রতি এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে খরচ পড়বে কেজিপ্রতি এক টাকা ১৭ পয়সা।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুলপুর পর্যন্ত প্রায় সব স্টেশনেই স্টপেজ দেওয়া হবে। বুকিং অফিস থেকে বুকিং করার পর কুলিরা পণ্য ট্রেনে উঠানো ও গন্তব্যস্থলে পৌঁছার পর পণ্য স্টেশনে নামিয়ে দিবে।

এদিকে ক্ষুদ্র ও মাঝারি আমচাষীদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের  তত্ত্বাবধানে ডাক বিভাগের ট্রাকে বিনা মূল্যে ঢাকায় আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার  দুপুরে আনুষ্ঠানিকভাবে পুঠিয়া থেকে জুম অ্যাপসের মাধ্যমে উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নুর উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, বিনা ভাড়ায় ঢাকায় আম পরিবহনে আগ্রহী আমচাষীদেরকে নিজ নিজ উপজেলার ইউএনও ও উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে এ সুযোগ নিতে পারবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com