বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুককে কটূক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা (৩৩) নামের এক নারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ মে ওই নারী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক এই পোস্ট দেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা আহামেদ সাটুরিয়া থানায় ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার পার তিল্লী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা বলেন, ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।