বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

এসএ টেলিভিশনের রাজশাহী অফিসের ক্যামেরাপার্সন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীতে একজন ফটো সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত সাংবাদিকের নাম আবু সাঈদ। তিনি এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের ক্যামেরাপার্সন।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। আবু সাঈদত রাজশাহীতে প্রথম সাংবাদিক করোনা আক্রান্ত হলেন।

আবু সাঈদ জানান, বর্তমানে তিনি রাজশাহী পবা উপজেলার কিসমত কুখণ্ডি গ্রামের নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। কয়েকদিন ধরে তার জ্বর ছিল। কিন্তু এখন জ্বর নেই। তবে শারীরিক এবং মানসিকভাবে তিনি দুর্বল। আবু সাঈদ নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এসএ টিভির রাজশাহী ব্যুরো অফিসের ইনচার্জ জিয়াউল গনি সেলিম জানান, গত কয়েকদিন ধরে আবু সাঈদ অসুস্থতায় ভুগছিলেন। তাই সোমবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে বাসায় পাঠিয়ে দেয়া হয়। এরপর তার করোনা পজিটিভ শনাক্ত হয় । আবু সাঈদ বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।

সেলিম আরও জানান, সম্প্রতি পেশাগত কাজের জন্য তিনি এবং আবু সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি। বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথেই তারা কাজ করার চেষ্টা করেছেন। তারপরেও আবু সাঈদ করোনায় আক্রান্ত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com