বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

করোনা পরিস্থিতিতেও বাসায় কোচিং।। প্রধান শিক্ষকের জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি নিয়মের তোয়াক্কা না করে করোনা পরিস্থিতিতেও নিজ বাসায় শিক্ষার্থীদের নিয়ে কোচিং করানোয় উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।

এলাকাবাসী জানান, সরকারি নিয়ম না মেনে করোনা পরিস্থিতির মধ্যেও হোসনে আরা দীর্ঘদিন ধরে তার বাসায় কোচিং ক্লাস চালিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রধান শিক্ষক হোসনে আরার বাসায় যান। সেখানে তিনি দেখতে পান তাঁর চারতলা বাসার পাশের একটি রুমে শিক্ষার্থীদের বসিয়ে কোচিং করানো হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা বেঞ্চে গাদাগাদি করে বসা ছিল। হোসনে আরাসহ অধিকাংশের মুখেই মাস্ক ছিল না।

পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. লুৎফর রহমান বলেন, জরিমানা করার বিষয়টি আমাদের জন্য দুর্নামের। ওনাকে কোচিং না করানোর অনুরোধ করলেও তিনি মানেননি।

প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, ব্যাংক থেকে লোন তুলে একটা বিল্ডিং করেছি। আমি যা বেতন পাই তা লোন বাবদ কেটে নেয়। সংসার চালাতে আমি প্রাইভেট পড়াই।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সরকারি নিয়ম না মানায় তাঁকে জরিমানা করা হয়েছে। এরপরও তিনি নিয়ম না মানলে তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com