বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বগুড়া শহরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ায় শাকিল ওরফে তালপট্টি শাকিল (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দুপুরের আগে শহরের আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পূর্ব বিরোধের জের ধরে শাকিল রামদা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করতে গিয়েছিল। প্রতিপক্ষরা দা কেড়ে নিয়ে মাথায় আঘাতে তাকে হত্যা করে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শাকিল শহরের নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতার আল আমিন নামে এক যুবকের স্ত্রীর সাথে শাকিলের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। আল আমিন জামিনে বের হলে তাদের দু’জনের মধ্যে বিরোধ চরমে পৌঁছে।

এছাড়া শাকিল শহরের ধাওয়াপাড়া ও নারুলী এলাকায় অবৈধ বালু ব্যবসা ও জুয়া নিয়ন্ত্রণ করতেন। ওই জুয়ার আসর থেকে তিনি ৩০ হাজার টাকা চাঁদা নিতেন। পরকিয়া প্রেম, বালুর ব্যবসা ও জুয়ার আসর থেকে আদায় করা টাকার ভাগবাটোয়ারা নিয়ে সহযোগীদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শাকিল আকাশতারা এলাকায় গিয়ে শাওন ও হাবিব নামে দু’জনের ওপর চড়াও হন। তখন তাদের  সহযোগীরা শাকিলের মাথায় রামদা দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পূর্ব বিরোধের জের ধরে শাকিল শুক্রবার সকালে  র‍্যাকেটের কাভারের মধ্যে রামদা লুকিয়ে নিয়ে মোটরসাইকেলে শহরের আকাশতারা এলাকায় যায়। সেখানে প্রতিপক্ষের উপর হামলার চেষ্টা করেন। তখন প্রতিপক্ষরা রামদা কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করে।

দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com