বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাজশাহীতে হোটেল থেকে সৌদি রিয়ালসহ তিন প্রতারক আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী নগরীতে সৌদি রিয়াল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ তিন প্রতারককে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় বোয়ালিয়া থানার গণকপাড়া মোড়ে স্টার আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রাজৈর থানাধীন মাজারকান্দি এলাকার কাঞ্চন ঢালির ছেলে ছালাম ঢালী, শিবচর থানাধীন বাঘমারা এলাকার ইদ্রিস মাতাব্বরের ছেলে নিজাম মাতাব্বর ও মাদারীপুর জেলার রাজৈর থানাধীন শ্রীকৃষ্ণদি এলাকার নোয়াবালি সিকদারের ছেলে জাহাঙ্গীর সিকদার।

বৃহস্পতিবার বোয়ালিয়া থানার এসআই আব্দুল মতিন, এএসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই নাজমুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করেন।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪ টি সৌদি ৫০ রিয়ালের নোট ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসআই মতিন জানান, প্রতারকরা শামীম নামের একজন ব্যাক্তিকে বলেন, আমাদের কাছে বেশ কিছু রিয়াল আছে। যা বাংলাদেশি ৩০ লাখ টাকা মুল্য। এ টাকা ভাঙাতে পারছিনা। আপনি যদি নিতে চান তাহলে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসেন বিনিময়ে সব রিয়াল দিয়ে দিব।’

তাদের কথা বিশ্বাস করে নগরীর জিরো পয়েন্টে রাত সাড়ে ৮ টার সময় দেড় লাখ টাকা নিয়ে আসেন শামীম। তাদের হাতে এ টাকা তুলেন দেন তিনি। বিনিময়ে একটি লাল গামছার পোটলা ধরিয়ে দেয় প্রতারকরা।

তারা চলে যাওয়ার পরে গামছা খুলে দেখেন, ৫০ রিয়াল ৪ টি নোট ও কাগজ ছাড়া কিছুই নেই। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন শামীম।

খবর পেয়ে অভিযান চালিয়ে গণকপাড়া মোড় স্টার হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রতারণার মামলা হয়েছে এবং কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com