বাংলা হেডলাইনস: সীমান্ত এলাকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে শারীরিক দাঙ্গায় ভারতীয় একজন কর্নেলসহ ২০ জন জওয়ান নিহত এবং বেশ কিছু সৈন্য গুরুতর আহত হয়েছে।
ভারতীয় দৈনিক, টাইমস অফ ইন্ডিয়ায় এই খবর আজ বুধবার প্রকাশিত হয়েছে।
ঐ ইংরেজি দৈনিকে রেডিও ও বিভিন্ন সুত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয় নিহত ও আহতসহ চীনের ৪৩ জন সৈন্য হতাহত হয়েছে। মঙ্গলবার রাতে প্রাপ্ত খবর অনুযায়ী এই হতাহতের চিত্র দেওয়া হয়।
৪৫ বছরের ইতিহাসে ভারত-চীনের মধ্যে চরম খারাপ এই দাঙ্গায় ধারালো লোহার রড এবং পাথর ব্যবহৃত হয়েছে। কোন আগ্নেয় অস্ত্র বা গুলি ব্যবহার হয়নি।
সীমান্ত এলাকা লাদাখের গালওয়ান ভ্যালিতে এই সংঘর্ষ গত সোমবার (১৫ জুন) শুরু হয়।