রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিংগাইরে ছাত্রীকে ধর্ষণ সহায়তাকারী নারী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের বাস্তা গ্রামের প্রাইভেট শিক্ষক রহুল আমীন রুবেল (৩২) বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে।

ধর্ষণে যুক্ত করেছে তার দু’সহযোগিকে। নিজ এলাকা থেকে ছাত্রীকে মোটরসাইকেলে তুলে জেলা সদরের একটি বাসায় নিয়ে এ পাশবিক নির্যাতন চালানো হয় বলে জানা গেছে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন। মামলার ২নং আসামী ধর্ষণে সহযোগিতা করায় জমিলা খাতুন (৩৮) নামের এক নারীকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জমিলা মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। সে ওই এলাকায় জনৈক নিলুফা বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকে।

মঙ্গলবার (১৬ জুন) ভিকটিমের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম বলেন, ঘটনার মূলহোতা রহুল আমীন রুবেলের কথিত খালা মামলার ২ নং আসামী জমিলাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com