বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

দিনে-দুপুরে রাজশাহী নগরী থেকে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী নগরে দিনে-দুপুরে ছিনতাই হওয়া ৩৩ লাখ টাকার মধ্যে ৩২ লাখ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই টাকাগুলো উদ্ধার করে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানান এই ঘটনায় ভিভো ব্রাণ্ডের মোবাইলের শোরুমের কর্মচারী ফয়সাল ও সোহেলকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের দেয়া তথ্যে কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় ডলার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ছিনতাইয়ের সঙ্গে ভিভোর দুই কর্মচারি জড়িত বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড়ে মোবাইল শো-রুম ভিভোর কর্মচারীর কাছ থেকে ৩৩ লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভিভোর শো-রুমের মালিক অঞ্জন কুমার রায় বলেন, তার দুই কর্মচারী ফায়সাল ও সোহেল দুইটি ব্যাগে ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছিল। ফায়সালের কাছে যে ব্যাগ ছিল তাতে ৩৩ লাখ ও সোহেলের কাছের ব্যাগে ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা ছিল। তারা দুইজনে রাস্তার পাশ দিয়ে শো রুম থেকে ১০০ গজ দুরে ব্যাংকে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, তারা শো-রুম থেকে বের হয়ে ২০ গজ দুরে রেমন্ড শো রুমের সামনে দুই মোটরসাইকেল আরোহী ফায়সালের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারী দুইজনই হেলমেট পড়া ছিল।

বোয়ালিয়া থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানান এই ঘটনায় ভিভো ব্রাণ্ডের মোবাইলের শোরুমের কর্মচারী ফয়সাল ও সোহেলকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্যে কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় ডলার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com