বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বাগমারায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি ভাইরালের অভিযোগ।। দুই বখাটে গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর বাগমারায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত বখাটেরা হলেন, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের আবদুল হালিম (২৪) ও সাব্বির হোসেন (১৯)। তারা এলাকায় বখাটে হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পর পুলিশ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বখাটেদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত বখাটেরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে এই ঘটনার জন্য অনুতপ্ত বলে পুলিশকে জানিয়েছেন।

যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই বখাটেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com