শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় প্রাইভেটকার থেকে ৮১ কেজি গাঁজা উদ্ধার ।। আটক ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ :  নওগাঁর মান্দায় একটি প্রাইভেটকার থেকে ৮১ কেজি গাঁজা উদ্ধার করেছে  র‍্যাব -৫। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় সোহেল রানা (৩৬) ও মিজান (৩০) নামে দুইজনকে আটক করা হয়।

আজ মঙ্গলবার  বিকেল সাড়ে ৫টার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব -৫ এর একটি টিম।

রাজশাহী র‍্যাব -৫ এর মেজর মোর্শেদ জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে মান্দা ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়।

বিকেল সাড়ে ৫টার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকার ফেরিঘাট অতিক্রম করার সময় সেটি বেরিকেড দিয়ে থামিয়ে    তল্লাশি চালায়  র‍্যাবের টহল টিম।

মেজর মোর্শেদ আরও জানান, এসময় ওই প্রাইভেটকার থেকে ৮১ কেজি গাঁজা উদ্ধারসহ চালক কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৩৬) ও বি-পাড়া থানার শশিদল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মিজানকে (৩০) আটক করা হয়।

তাদের বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com