বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভগ্নিপতি ও শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১জুলাই) রাতে পৌর এলাকার আন্ধরা থেকে তাদের প্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত পলাশ সূত্রধর ও সঞ্জয় সূত্রধরকে টাঙ্গাইলের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির বাবা ট্রাক চালান। আর মা কুমুদিনী হাসপাতালে কাজ করেন।
গত সোমবার (২৯ জুন) দুপুরের শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে পলাশ সূত্রধর তার সহযোগী শ্যালক সঞ্জয় সূত্রধর কে নিয়ে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করছিলেন।
এ সময় শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যান।
গত বুধবার শিশুটির বাবা মির্জাপুর থানায় মামলা করলে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে।
শিশুটিকে বৃহস্পতিবার টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়ে জবানবন্দি নেয়া হয়।
এছাড়া টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা জেল হাজতে রয়েছে।
ভিকটিমের ডাক্তারি পরীক্ষার ফল পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’