বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জর সদর উপজেলার সরকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে  গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- সরকারপাড়া গ্রামের মৃত জাফর আলী খাঁ’র ছেলে মোঃ জাকারিয়া (৩৩) ও একই গ্রামের সামছুল হকের ছেলে আব্দুল কাদের সরকার (৩৮)।

শুক্রবার সকালে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৬১৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল এবং ২ টি সিম উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com