বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উলিপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মমিন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত রবিাবর সন্ধ্যায় তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের করতোয়ার পাড় গ্রামে।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বিকেলে শিশুটি প্রতিবেশি জমির উদ্দিনের পুত্র মমিন মিয়ার বাড়িতে কবুতর খুঁজতে যায়।

বাড়িতে কেউ না থাকার সুযোগে মমিন মিয়া তাকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ গত রবিবার সন্ধ্যায় মমিন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শিশুটির দাদা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সোমবার দুপুরে আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com