বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ীর পশ্চিমপাশের বাঁশবাগান থেকে মোক্তারের লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ, তদন্ত ওসি খালেদুর রহমান সঙ্গীয় অফিসার রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেন।

নিহত মোক্তার আলী চাঁদপুর গ্রামের জয়নালের ছেলে। সে স্থানীয় বসন্তকেদার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে মোক্তার বাড়ী থেকে বের হয়। কিছুক্ষন পর তার বাবা জয়নাল নিহত মোক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন।

এক পর্যায়ে বাড়ী থেকে পশ্চিশ দিকে প্রায় ৩শ গজ দুরে বাঁশ বাগানের ধারে তার রক্তাক্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্য ও স্থানীয়রা।

তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ।

মোহনপুর থানা ওসি মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com