বাংলা হেডলাইনস খুলনা: ক্যান্সার আক্রান্ত সাবেক হুইপ মোঃ আশরাফ হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায় আজ শনিবার ভোর রাত ৩ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ যোহর তার নামাযে জানাযা রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
হুইপ আশরাফ হোসেন দেশের প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন।
এক সময়ের এ বিএনপি নেতা খুলনার একটি আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। হুইপ হিসেবে তিনবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন।
১/১১ পর তিনি বিএনপি থেকে সরে আসেন। দল থেকে বহিষ্কার হয়। এরপর রাজনীতি থেকে তিনি নিজেকে গুটিয়ে রাখেন।