বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

প্রধানমন্ত্রীকে খুশি করতে বলা হচ্ছে করোনা নিয়ন্ত্রণে রয়েছে: কুড়িগ্রামে রিজভী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস   কুড়িগ্রাম : বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব  রুহুল কবির রিজভী বলেন সরকারের লোকজন প্রধানমন্ত্রীকে খুশি করতে বলছেন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। করোনাতো নিয়ন্ত্রনে নেই বরং ব্যাপক বিস্তার লাভ করছে। দেখা দিয়েছে মহামারী আকারে।

কুড়িগ্রামে সাংবাদিকদের বিএনপি’র পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী  বিতরণকালে  রিজভী এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে এক হাজার সার্জিক্যাল মাস্ক, ৪৫টি পিপিই, হ্যান্ড সেনিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

রিজভী  বলেন ঢাকাতে যে ব্যাপক মাত্রায় বিস্তার লাভ করেছিল তা এখন মফস্বল ও জেলা শহরগুলোতে ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। কুড়িগ্রামেও করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ইঙ্গিত করে বলেন,‘সুন্দর সুন্দর কথা বললেও করোনা মোকাবিলায় সরকারের কোন প্রস্তুতি না থাকায় করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। করোনা সুরক্ষা সামগ্রি বিতরণেও ব্যর্থ হয়েছে সরকার।

সিনিয়র যুগ্মমহাসচিব অভিযোগ করেন স্বাস্থ্য খাত দূর্নীতিতে নিমজ্জিত। এর সঙ্গে সরকার দলীয় লোকজনই জড়িত।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম পশ্চাদপদ জেলা হলেও এখানকার মানুষের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস থাকা সত্বেও এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

তিনি বলেন এ অঞ্চলের মানুষ এবারে দীর্ঘ সময় ধরে বন্যা মোকবিলা করলেও অসহায় বানভাসিদের জন্য সরকারের সহায়তা যথেষ্ট নয়।

আজ  মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রি বিতরণকালে তিনি এই বক্তব্য দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল আলম সৈকত প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com