বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: সরকার ইচ্ছাকৃতভাবে করোনার সংক্রমণ বাড়াতে সহায়তা করছে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার সকালে কুড়িগ্রামে তাঁর নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন করোনায় সরকার লকডাউন করেনি বলেছে ছুটি। করোনার মধ্যে সরকার অফিস-আদালত খুলে দিয়েছে। সকলে এর নিন্দা জানিয়েছে।
তিনি বলেন সরকার বলছে ২৫ শতাংশ লোক আসলেই হবে। কিন্তু তারা সব লোককে অফিসে আসতে বাধ্য করছে। ২৫ শতাংশ তুলে দিয়েছে। কয়দিন আগে ঘোষণা দিয়েছে সবাইকে কাজে যোগদান করতে হবে। এই সরকারের ব্যর্থতার কারণে ঢাকাসহ সারাদেশে করোনা ছড়িয়ে পড়ছে।
রিজভী অভিযোগ করেন মানুষকে সচেতন করে করোনা মোকাবেলা না করে অফিস-আদালত খুলে দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তিন আরও বলেন দেশের স্বাভাবিক অবস্থা বোঝানোর জন্য করোনা আক্রান্ত হচ্ছে না বলে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।আর তলে তলে সরকার ইচ্ছাকৃতভাবে করোনার সংক্রমণ বাড়াতে সহায়তা করছে।