বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বাড়িতে আগুনে কীটনাশক বিক্রেতার সাড়ে ৪ লাখ টাকা পুড়ে ছাই

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘরে রক্ষিত নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ পাঁচটি ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।  

ক্ষতিগ্রস্ত হলো এক সার ও কীটনাশক বিক্রেতা।

ঘটনাটি ঘটেছে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিফলা গ্রামে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ।

ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই গ্রামের ইয়াছিন আলী মন্ডলের ছেলে শহিদুল ইসলাম। নওহাটা ও মোহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নেভাতে সমর্থ হয়।

জানা গেছে, এদিন সকালে বাড়ির মালিক শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের মোড়ে তার সার ও কীটনাশক দোকানে যান।

একটু পরেই বাড়ির অন্য সদস্যরা তার ঘরটিতে আগুন লেগেছে বলে খবর দেয়। মুহূর্তের মধ্যেই পাঁচটি ঘরে আগুন লেগে যায়।

আগুনে কর্মসংস্থান ব্যাংক মোহনপুর শাখার ঋণ পরিশোধের (রিকভারী) সাড়ে ৪ লাখ টাকাসহ পাঁচটি ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় নগদ টাকাসহ ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরে ফায়ার সার্ভিসেস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে নেন। কিন্তু তার আগেই শহিদুল ইসলামের স্বপ্নসহ ঋণ রিকোভারীর টাকা পুড়ে যায়।

শহিদুল ইসলাম বলেন, করোনা সংকটের কারণে ব্যাংকের লোকজন না থাকায় টাকাগুলো ঘরেই ড্রেসিং টেবিলের ড্রয়ারে তালাবদ্ধ ছিল।

নওহাটা ফায়ার সার্ভিসেস স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই ওই বাড়ি আগুনে পুড়ে গেছে। আমাদের পৌছার আগেই টাকাসহ অনেক আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় নগদ টাকাসহ সাড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com