বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জর উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন অপরাধে ৬ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলো- ওই উপজলার কোনাগাঁতী গ্রামের মাদক সেবনকারি বিশা আকন্দ (২৬), সনগাঁতী গ্রামের বিপু (২৪), ভদ্রকাল গ্রামের নুরনবী (৩৪), ব্যবসায়ী ফজলুল হক , সাকিব ট্রেডার্সের মালিক জহুরুল ইসলাম ও মায়ের দোয়া বেকারির মালিক ফরিদুল ইসলাম।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ উল্লাপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দুপুরে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই ৩ জনেক ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০শ টাকা করে জরিমানার নির্দেশ দেন।
এদিকে মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ ময়দা বিক্রিসহ বিভিন্ন অপরাধে ওই ৩ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা স্যানিটারি ইনেসপেক্টর দীপু চৌধুরী , পৌরসভা স্যানিটারি ইনেসপেক্টর আলী আহমেদ রতন উপস্থিত ছিলেন।