বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমাঞ্চল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাজশাহী মেয়র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ স্মরণে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহী ও রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে মাঠে রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিমঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মিহির কান্তি গুহ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল-ফাত্তাহ মো: মাসউদ রহমান।

বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশ নেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের সদর দপ্তর শাখার সভাপতি মোহাতার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, রেলওয়ে শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ওয়ালী খান সহ রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com