বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার চরাঞ্চলে অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আলম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই চরাঞ্চলের গোটিয়ার চর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে।
এমন চুরির ঘটনা প্রতিরোধ ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সুপার হাসিবুল আলম নির্দেশ দেন।
এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার প্রায় দিনভর যমুনা নদীর চরাঞ্চলের মেছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ।
এ সময় ৭ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আলমকে গ্রেফতার করা হয়। তাকে ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি উল্লেখ করেন।