বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সখীপুরে একজন মদ্যপকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে আবুল কাশেম (৫০) নামের এক মাদকাসক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকার পশ্চিমে উল্লাচালা এলাকায় একটি সড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মদ পান করে মাতলামি করায় ওই ব্যক্তিকে অজ্ঞাতনামারা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

নিহত আবুল কাশেম (৫০) জেলার কালিহাতী উপজেলার বেহুলাবাড়ী গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন সখীপুর থানায় এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় শুক্রবার সকালে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বহেড়াতৈল ইউনিয়ওে ১-২-৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত আসনের মেম্বার মোখলেছা আক্তার জানান, তার বাড়ি ঘাটেশ্বরী এলাকায় । তিনি জানতে পারেন যে, ঘাটেশ্বরী এলাকার পশ্চিমে উল্লাচালা এলাকায় ভোর বেলায় এ পিটানোর ঘটনা ঘটে । তবে কে কাকে মেরেছে এব্যাপারে তিনি কিছু জানেন না ।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির বন্ধু জামাল হোসেনকে (৪৮) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছেন।

আটক জামাল হোসেন পুলিশকে জানান, দুই বন্ধু কাশেম ও জামাল মদ পানের জন্য বুধবার রাতে উপজেলার ধোপারচালা নয়াপাড়া এলাকায় আসেন। শেষ রাতে বাড়ি ফেরার পথে ঘাটেশ্বরী এলাকায় মাতলামি করলে স্থানীয় কয়েক যুবক তাদের উপর চড়াও হয়। এ সময় যুবকরা লাঠি দিয়ে জামাল ও কাশেমকে পেটাতে থাকেন। জামাল দৌড়ে পালালেও কাশেমকে পিটাতে থাকে অজ্ঞাতনামা যুবকেরা ।

বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসী ওই লাশ শনাক্ত করতে পারেননি। পরে রাতে নিহত কাশেমের ছেলে থানায় এসে লাশ শনাক্ত করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ শুক্রবার সকালে জানান, নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন তার বাবার লাশ শনাক্ত করলেও বয়স কম থাকায় মামলার বাদী হতে পারছে না। ওই পরিবারের অন্য কেউ বাদী হবে এজন্য মামলার প্রস্তুতি চলছে।

তবে সুরতহাল প্রতিবেদনে নিহত কাশেমের পিঠে ও হাতে লাঠি দিয়ে পেটানোর চিহ্ন পাওয়া গেছে ।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com