বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র‌্যাব-১২ সদস্যরা কুষ্টিয়া জেলা সদরের পৌর এলাকার বাড়াদী খালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে  গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোঃ পিটু (৪৮) বাড়াদী খালপাড়া মহল্লার আবুল শেখের ছেলে। শনিবার র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাব-১২ সদস্যরা দুপুর দেড়টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৮০৫ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ১টি সিমসহ মাদক ব্যবসায়ী পিটুকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com