বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পৌর এলাকার দ্বারিয়াপুর মুরগীপট্টি থেকে হেরোইনসহ মোঃ মহসিন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ ।
গ্রেফতারকৃত মহসিন দ্বারিয়াপুর উত্তরপাড়া মহল্লার মৃত ইমান আলীর ছেলে। সোমবার র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টায় দ্বারিয়াপুর মুরগীপট্টি মহল্লায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ১টি মোবাইল ১টি সিম এবং নগদ ৫ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।