বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

র‌্যাব-১২ অভিযানে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র‌্যাব-১২ সদস্যরা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সেলোঘাট মহল্লায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

তিনি ওই উপজেলার থলপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন প্রকার ব্র্যান্ডের নকল অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনকৃত পণ্য ফিনাইল ১ হাজার বোতল, টাইলস ক্লিনার ১ হাজার বোতল, টয়লেট ক্লিনার ৫’শ বোতল, ফ্লোর ক্লিনার আড়াইশ বোতল, গ্লাস ক্লিনার আড়াইশ বোতল, পাইপ ক্লিনার ৫’শ প্যাকেট, ব্লিচিং পাউডার ৫’শ প্যাকেট, পারফিউম ফিনাইল ৫’শ বোতল,   কেমিক্যাল ৪ ড্রাম, খালি বোতল ৫ হাজার পিস, স্টিকার ১ লাখ পিস সহ আরও পণ্য উদ্ধার করা হয়। যার মূল্য ৮ লাখ ২২ হাজার ৭৫০ টাকা হতে পারে।

এ অবৈধ পণ্য উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকারী তোফাজ্জল হোসেনকে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক তাকে উল্লেখিত অর্থ দন্ডাদেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com