বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

অবৈধভাবে বালু উত্তোলন করায় গ্রেফতারসহ শ্যালো মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৭০০ দেখা হয়েছে

   

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া পুলিশ করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে চার বালু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় বালু উত্তোলনের শ্যালো মেশিন ও অন্যান্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ফুলবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ এরা চারজনসহ ২০ জনের নামে ও অজ্ঞাত আরো ১৪-১৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে। পরে এদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত বালু ব্যবসায়ীরা হলো বগুড়া সদরের রাজাপুর এলাকার  রাসেল সরকার (৩০), হটিলাপুর পশ্চিমপাড়ার ফিরোজ মিয়া (৩০), ফুলবাড়ি সরকারপাড়ার  নাহিদ সরকার (২২) ও মানিকচক এলাকার  মো: রাকিব (২২)।

অভিযোগে জানা গেছে, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলন নিয়ে কয়েকটি হত্যার ঘটনাও ঘটে। এছাড়া বালু উত্তোলনের ফলে নদীর গভীর গর্তে পড়ে প্রাণহানীও হয়েছে। অধিকাংশ নম্বর বিহীন বালুর ট্রাক চলাচল করায় গ্রামীণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেপরোয়া ট্রাকের চাপায় পথচারীও মারা গেছে। শুধু তাই নয়; করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন ছাড়াও আশপাশের ফসলি জমি ও বাড়িঘর ধসে যাচ্ছে। মাঝেমধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গ্রেফতার ও মেশিন পুড়িয়ে দিলেও পরিবেশের জন্য ক্ষতিকর এ ব্যবসা বন্ধ হয়নি।

শনিবার সকালে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু দস্যুরা পালানোর চেষ্টা করেন। অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে রাসেল, ফিরোজ, নাহিদ ও রাকিবকে গ্রেফতার করা হয়। পরে জব্দ করা শ্যালো মেশিনসহ অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে দেয়া হয়েছে। ফুলবাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, গ্রেফতার ৪ জনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৪-১৫ জনের বিরুদ্ধে সদর থানায় ২০০০ সালের প্রাকৃতিক জলধারা সংরক্ষণ আইনের ৮ ধারায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com