বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় ভবানীগঞ্জ পৌরভবন উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪২৭ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভায় নতুন পৌরভবনের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি থেকে ভবনটির উদ্বোধন করেছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

পৌরসভার প্রতিষ্ঠার দুই দশক পর নতুন ভাবে আওয়ামী লীগ সরকার পৌর ভবনটির নির্মাণ কাজ শুরু করলেন।  এক সময়ের অবহেলিত পৌরসভাটি তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেয়েছে বর্তমান সরকারের আমলে।

শনিবার বেলা ১১ টায় পৌরসভার সূর্য্যপাড়া এলাকায় ৪ কোটি টাকার অধিক ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও ভবানীগঞ্জ পৌরসভার অর্থায়নে আধুনিক এই পৌরভবনটি নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তরের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার প্রকৌশলী লিটন মিঞা, উপজেলা আ’লীগের সিনিয়ন সহ-সভাপতি মতিউর রহমান টুকু,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ এবং দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল।

আরও উপস্থিত ছিলেন  সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাস্টারসহ পৌর কাউন্সিলর বৃন্দ।

কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স হোসেন এন্টারপ্রাইজ। পরে প্রধান অতিথি পৌরসভায় একটি সরকারি কবরস্থানের উদ্বোধন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com