বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় জমিজমা নিয়ে বিরোধে নিহত ১।। আটক দুই

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম বেতাগ্রামের মোক্তার গাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ হাসান গাজী (২১) এবং তার মা ফুলমতি বেগমকে (৬৫) আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, জমিজমা নিয়ে আপন চাচাতো ভাইদের সাথে সিরাজুলের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে সিরাজুলের ওপর হামলা চালায়। ঘটনা স্থলেই সিরাজুল ইসলাম নিহত হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com