বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে ৩৪ লাখ টাকার চেক বিতরণ করলেন রাজশাহী মেয়র

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৬৯ জন রোগীর মাঝে এককালীন অনুদান হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন  অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের কল্যাণে নানাবিধ কাজ করছে। পিছিয়ে পড়া মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে এনেছে সরকার। প্রধানমন্ত্রী নানা উদ্যোগ গ্রহণ করে অসহায় দুস্থ অসুস্থ মানুষকে অব্যাহতভাবে সহায়তা করে যাচ্ছেন।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক, রাজশাহী মোছা: হাসিনা মমতাজ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন) ড. আব্দুল্লাহ আল ফিরোজ, সহকারী পরিচালক (কার্যক্রম) বায়েজিদ হোসেন ওয়ারেসিন, সমাজসেবা অফিসার রেজিষ্ট্রেশন ড. মো: হামিদুল ইসলাম প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com