বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি ও বিস্ফোরক মামলার পলাতক  আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

গ্রেফতারকৃতরা হলো রেলওয়ে কলোনী মহল্লার বিল্লাল শেখের ছেলে হানিফ শেখ (২৫), মৃত ময়নাল শেখের ছেলে  মিরাজুল ইসলাম (২৬) ও  শাকিল শিকদার (২৭)।

বুধবার র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে র‌্যাব-১২ সদস্যরা উক্ত মহল্লায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রাত সাড়ে ১০ টায় একই এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার পলাতক আসামি শুক্কুর (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শুক্কুর রেলওয়ে কলোনী মহল্লার আলী আহমেদ মুন্সীর ছেলে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com