সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্যাথেডিনসহ দুই মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঝুলাপাড়া গ্রামের মো: রিয়াজুল ইসলামের স্ত্রী মোছা: শেফালী আক্তার (৪২) এবং একই উপজেলার উকরামপুর গ্রামের অহেদুল ইসলামের স্ত্রী মোছা: শিরিনা আক্তার (২৪)।
র্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১১ টায় কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে অবৈধ নেশা জাতীয় ৪৮০ শিশি প্যাথেডিন ও ১টি মোবাইলসেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।