বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে নারী নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় ইউসুফ আলী (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ কনস্টেবল উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া গ্রামের ইয়াছিল আলী মেধার ছেলে ও ডিএমপির পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নাসিমার বড় ভাই আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি

জানান, আমি ও আমার পরিবারের লোকজন শাহজাদপুর উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের স্থায়ী বাসিন্দা। প্রায় ১০ বছর আগে ছোট বোন নাসিমা খাতুন রিয়াকে (২৫) ৯ লাখ ১ হাজার টাকার কাবিন মূলে ওই পুলিশ কনস্টেবলের সাথে বিয়ে দেয়া হয়।

প্রায় ৫ বছর আগে নাসিমা এক সন্তানের জননী হওয়ার পর থেকে পুলিশ কনস্টেবল ইউসুফ আলী টাঙ্গাইলের এক যুবতী নার্সের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ অবৈধ প্রেম সম্পর্কের প্রতিবাদ করলে নাসিমা নির্যাতনের শিকার হয়।

এ বিষয়ে পারিবারিকভাবে একাধিক সালিশ দরবার হলেও নির্যাতন থামেনি। পরে এ বিষয়ে স্বামীসহ ৩ ভাশুড়েরবিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলাটি এক আপোষ মীমাংসায় তুলে নেয়া হয়।

প্রায় ৬ মাস ধরে সুখে শান্তিতে ঘর সংসার করলেও তাকে আবার নির্যাতন শুরু করে। এক পর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল নাসিমাকে বিনা কারণে অমানবিক নির্যাতন করে ঘরের মেঝেতে ফেলে রাখে।

পরদিন উল্লাপাড়া থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ২৮ এপ্রিল নাসিমা বাদী হয়ে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে।

পুলিশ এ মামলার তদন্ত শেষে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে অভিযোগ দাখিল করে।

পুলিশ কনস্টেবল ইউসুফ আলী গতকাল বৃহস্পতিবার নারী শিশু নির্যাতন দমন আদালতে জামিন প্রার্থনা করে হাজির হন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com