বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে একটি বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের ভিতরে নেমে কাজ

করার সময় গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। রোববার সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত শ্রমিকরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তোল্লাতলা গ্রামের তাজেম মন্ডলের ছেলে মিনহাজুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩২)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ধুনট উপজেলার নাংলু গ্রামের বেলাল আকন্দের বাড়িতে ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের কাজ চলছিল। রোববার সকালে সেপটিক ট্যাংকের শার্টারের বাঁশ ও কাঠ খুলতে নির্মাণ শ্রমিক মিনহাজুল ইসলাম ও মহিদুল ইসলাম ভিতরে নামে। কিছুক্ষণ পর তাদের কথা শোনা যাচ্ছিলনা। পরে স্থানীয়রা সেপটিক ট্যাংক ভেঙে দুই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেবার চেষ্টা করলে পথিমধ্যে তারা মারা যান। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ও এসআই প্রদীপ কুমার জানান, সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভিতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় দুই শ্রমিক ভিতরে নামলে গ্যাসের বিষক্রিয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তারা আরো জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল শেষে লাশ দুটি দাফনের জন্য স্বজনদের দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com