বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহী গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আয়বৃদ্ধিমূলক মৎস্যচাষ প্রশিক্ষণ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

আপেল মাহমুদ, বাংলা হেডলাইনস  রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের খাদ্য নিরাপত্তা সৃষ্টি ও আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন সাধনে আয়বৃদ্ধি মূলক মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সিসিবিভিও নিরাপত্তা কর্মসূচির আওতায় রাজাবাড়ী হাটে রক্ষগোলা সংগঠনের ১৬ জন সদস্যের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের খাদ্য নিরাপত্তা সৃষ্টি ও আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন সাধনে তাদের আয়বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

উক্ত প্রশিক্ষণ রক্ষাগোলা সদস্য পরিবারসমূহের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের দক্ষতা বৃদ্ধি ঘটাবে, যা তাদের খাদ্য নিরাপত্তা সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী প্রসেন এক্কা।

এই পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিও সম্বনয়কারী মো: আরিফ, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত মিলন।

প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো গ্রাম সমাজ সংগঠনের নেতানেত্রীগণের মাধ্যমে প্রকল্প এলাকার গ্রামগুলির পুকুরে মৎস্য চাষ, মৎস্য চাষের পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করবে, মাছের রোগ বালাই ও তার প্রতিকার, মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধি করে তা বাজারজাতকরণের ব্যবস্থা।

প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com