সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

গাজীপুরে পুলিশের অস্ত্র লুট।। অস্ত্রসহ আটক ৬

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে শ্রীপুরে অপহরণকারীদের হামলায় পুলিশের উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

এসময় পুলিশ সদস্যের একটি শট গান ও পিস্তলের ম্যাগজিন ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

পরে থানা থেকে পুলিশের একাধিক দল প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার রাজাবাড়ির নওগাঁও গ্রামের ফরহাদ হোসেন, তাজুল ইসলাম, আব্দুল রহমান, মো.আজাহার, রোশনী বেগম ও মনিষা মনি।

এছাড়াও ঘটনাস্থল থেকে আটকে রাখা ৫ ব্যক্তিদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, কুমিল্লার আবুল হোসেন, ফরহাদ হোসেন, আবুল কালাম ও ওমর ফারুক। তাঁরা পেশায় সবাই আদম ব্যবসায়ী।

কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আল মামুন জানান, গতকাল রাতে ৯৯৯ এ ফোন পেয়ে উপপরিদর্শক রফিকুল ইসলাম কনেস্টবল মো. খোরশেদ আলম ও মিজানুর রহমানকে নিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে গেলে ঘটনাস্থলে অপহরণকারীরা পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে।

পরে তাদের অস্ত্র লুট করে হামলা চালায়। খবর পেয়ে থানা থেকে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য ও অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়।

পরে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্রসহ ৬ অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পলাতক অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com