বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ নারী কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৭ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল চড়িয়া কালিবাড়ি এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রিপা বেগম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রিপা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবোনা গ্রামের কালাম হোসেনের স্ত্রী।

র‌্যাব -১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উল্লেখিত এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ০১ টি মোবাইল ও ০১ টি সিম জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com