বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

কুড়িগ্রাম সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: গ্রাহকদের সেবায় কুড়িগ্রাম সোনালী ব্যাংক চত্বরে এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম প্রেসক্লাব সংলগ্ন সোনালী ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সোনালী ব্যাংক লিমিটেড অফিসের শাখা প্রধান এসিট্যান্ট জেনারেল ম্যানেজার মো: ওয়াহেদুননবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সোনালী ব্যাংক লি: এর জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) রশিদুল ইসলাম, রংপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী ও কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান খন্দকার।

আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

এসময় এটিএম কার্ডধারী ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বলেন, পর্যায়ক্রমে সোনালী ব্যাংক লিমিটেডের সকল শাখায় এটিএম বুথ স্থাপন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com