বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনা শিশু ধর্ষিত।। ধর্ষক আটক

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস খুলনা : খুলনার রূপসায় এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধর্ষক বাবুকে আটক করেছে।

পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর পরিবার জানায়, ধর্ষিতা শিশুটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার খাজুরা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী।

করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় কয়েকদিন আগে শিশুটি রূপসা উপজেলার জাবুসা এলাকায় তার খালার বাড়ি বেড়াতে আসে।

গত ২৮ সেপ্টেম্বর রাতে পার্শ্ববর্তী মৃত হারেজ মোল্লার পুত্র ফজর মোল্লা বাবু (৩৫) শিশুটিকে ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে তাকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২৯ সেপ্টেম্বর রাতে রূপসার নৈহাটি দক্ষিণপাড়া এলাকা থেকে ধর্ষক বাবুকে আটক করে।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, ক্ষতিগ্রস্ত শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

আর ধর্ষককে ইতিমধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com