সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সিরাজগঞ্জে ২ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সলঙ্গা থানার সলঙ্গা নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে ২ নারীসহ ৪ মাদক কারবারিকে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গ্রেফতারকৃতরা হলো- সলঙ্গা নতুন পাড়া গ্রামের মো: জাহাঙ্গীর আলমের মেয়ে মোছা: সানজিদা খাতুন (২২),  মো: আব্দুর রহিমের ছেলে মোঃ শাহাদাত ইসলাম ওরফে খায়রুল (১৯), আজাহার আলীর ছেলে মো: রাজু আহমেদ (২২) ও মো: জিয়াউর রহমানের স্ত্রী মোছা: জেসমিন খাতুন (৩০)।

র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় উক্ত গ্রামের কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৮১পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইলসেট ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com