বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে আলোচিত ধর্ষক ফাদারের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর তানোরের মুন্ডুমালা গীর্জায় আদিবাসী কিশোরীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি ও ধর্ষককে সহায়তাকারীর মুলহোতা মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে মাহলে স্টুডেন্ট কাউন্সিল।

শনিবার বেলা ১১ টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনের বক্তরা বলেন, ধর্ষক ফাদার প্রদিপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি তাকে সালিশের নামে বিষয়টি ধাপাচাপা দেয়া চেষ্টার মুল হোতা মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডীকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

কারণ ধর্ষণ যারা করে, আর যে সহায়তা করে তাদের একই শাস্তি। তাহলে সহায়তাকরীরা কেন ছাড় পাচ্ছেন। প্রশাসনের কাছে অনুরোধ অবিলম্বে কামেল মার্ডীকে আইনের আওতায় আনা হোক।

যত দিন পর্যন্ত এদের বিচার হবে না ততোদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলে রবিবার ও সোমবার পুনরায় মুন্ডুমালা বাজারে মানববন্ধন করার ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখে মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৌমিত্র ডুমরি, সাসু রাজশাহী মহানগর সহসভাপতি সুবল কিস্কু , সান্তাল ছাত্র ঔক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ র্মার্ডী, বিপ্লবী ছাত্র মৈত্রী সাংগঠনিক সম্পাদক দিলিপ মার্ডী প্রমুখ।

উল্লেখ্য, তানোর উপজেলার মুন্ডুমালার একটি গীর্জায় তিনদিন আটকে রেখে এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করে ফাদার প্রদীপ গ্রেগরী। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার করে র‌্যাব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com