বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালত ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র‌্যাব-১২ ও জেলা প্রসাশনের যৌথ অভিয়ানে সিরাজগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার দেওয়ান তোফাজ্জল হোসেনের ছেলে দেওয়ান শহীদুজ্জামান (৪২) ও রামগাতী মহল্লার মো: আবুল হোসেনের ছেলে মো: হাবিব (৩০)।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-১২ ও জেলা প্রাসশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ এর ভ্রাম্যমাণ আদালত সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করেন।

এসময় যমুনা ফ্লাওয়ার ফুডসকে মেয়াদ উর্ত্তীণ লবণ ব্যবহার করে খাবার তৈরির অপরাধে এবং এনজেল ফুডস বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে উভয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।

এই অভিয়ান অব্যহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com