বাংলা হেডলাইনস টাঙ্গাইল: পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয় দিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় এসিল্যান্ড তার পরিবারকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে এসিল্যান্ড মো. ফজলে এলাহী সোমবার (৫ অক্টোবর) বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহীকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে সর্বহারা পার্টির প্রধান মহিউদ্দিন (০১৮২৬৭৫০৮৬৬) এই নম্বর থেকে মোবাইল করেন।
এসময় পূর্ববাংলা সর্বহারা পার্টির প্রধান মহিউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহীকে বলেন- আমি জনযুদ্ধ এম-এর প্রধান সিকদার মহিউদ্দিন বলছি- আমি এতদিন বাংলাদেশের বাইরে ছিলাম। চাঞ্চল্যকর পুলিশ মার্ডার মামলা মূখ্য আসামী আমি।
মহিউদ্দিন সহকারী কমিশনারের কাছে টাকা দাবি করে ।
এসিল্যান্ড মো. ফজলে এলাহী টাকা দিতে অসম্মতি জানালে- মহিউদ্দিন বলেন- এই এসিল্যান্ড, আপনি পুলিশকে জানান, ওরা যদি পারে আপনাকে সেভ করবে তাহলে করুক। আর আামার নেতাকর্মী যদি পারে তোকে চ্যালেঞ্জ করে টাকা ওঠাবে।
বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী বলেন,
‘সর্বহারা পার্টির প্রধান সিকদার মহিউদ্দিন আমার ব্যক্তিগত মোবাইলে
কল করে অনির্দিষ্ট পরিমাণের টাকা দাবি করেন। টাকা দিতে অসম্মতি জানালে তিনি আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘এঘটনায়
সাধারণ জিডি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’