বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৪৪ দেখা হয়েছে
আইকন আটক

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে হয়। গ্রেপ্তারকৃত লিটন হোসেন (২২) নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সফাপুর ইউনিয়নের ওই নারী গত ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। এসময় অভিযুক্ত লিটন তাকে পিছন দিক থেকে জাপটে ধরে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়।

এসময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় লিটন পালিয়ে যায়। পরে ৯ অক্টোবর এ ঘটনায় থানায় একটি নামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে রাতেই তাকে আটক করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গতকাল রাতেই তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com