সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬৪ বস্তা চাল জব্দ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বেলাল হোসেনের গুদাম থেকে ২৬৪ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় হেলালিয়া হাটের একটি গুদামে চালগুলোর সন্ধান পান।

সন্ধ্যায় এ খবর পাঠানোর সময় আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আদালত ও খাদ্য বিভাগ সূত্র জানায়, বেলাল হোসেন আদমদীঘি উপজেলার পূর্ব ছাতনী গ্রামের মৃত সোলায়মান হোসেনের ছেলে। তিনি সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাটের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার। তাকে ৬৭০ বস্তা (২০ টন ১০০ কেজি) চাল বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

গত ১২ ও ১৩ অক্টোবর চাল বিক্রির দিন ধার্য ছিল। ডিলার বেলাল হোসেন ২৬৪ বস্তা (সাড়ে আট টন) চাল বিক্রি না করে হেলালিয়া হাটের গুদামে রেখে দেন।

বুধবার সকালে ওই গুদাম থেকে ১৫ বস্তা চাল অটো রিকশায় অন্যত্র পাঠানো হচ্ছিল। স্থানীয় জনগণ টের পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই গুদামে অভিযান চালান। গুদাম থেকে খাদ্য বিভাগের সিল মারা ৩০ কেজি ওজনের ২৩৪ বস্তা ও ৫০ কেজি ওজনের খোলা ১৫ বস্তা চালসহ মোট ২৬৪ বস্তা চাল জব্দ করা হয়।

চালগুলো আদমদীঘি থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিলার বেলাল হোসেন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করতে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমারকে নির্দেশ দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com