রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

বাস খাদে পড়ে হেলপার নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রানীনগর এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাবু (৩৫) নামে হেলপার নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। নিহত বাবু শাহজাদপুর উপজেলার উল্টাচর গ্রামের মেহের আলীর পুত্র। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী একটি লোকাল বাস উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটির হেলপার বাবু ঘটনাস্থলেই নিহত ও ৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com