বাংলা হেডলাইনস রাজশাহী : “মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর বাগমারা।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা, আত্মকর্মীর মাঝে যুব ঋণ বিতরণ এবং সফল যুব সংগঠককে সম্মাননা প্রদান হরা হয়েছে।
সংগঠক মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি অফিসার রাজিবুর রহমান, বিএমডির সহকারী প্রকৌশলী রেজাউল করিম, সমবায় অফিসার আলাউদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে সাজেদা পোল্ট্রি ফার্ম এর মালিক মোয়াজ্জেম হোসেনসহ ৪ জন আত্মকর্মীর মাঝে ২ লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
এছাড়াও সফল সংগঠক হিসেবে বাবলুর রহমান এবং বোরহান আলীকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।